Weather news: ৪০ ডিগ্রি ছোঁবে শহরের তাপমাত্রা, জেলায় জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

দহনে পুড়ছে শহর থেকে জেলা। সকাল ৭টা বাজতে না বাজতেই রোদের তেজে জেরবার দশা। আর কয়েকদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রা চড়বে ৪০ ডিগ্রিতে

তাপমাত্রা চড়বে ৪০ ডিগ্রিতে

এপ্রিলমাসেই গরমের দাপটে জেরবার দশা। এপ্রিলমাসেই কলকাতা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাবে। আগামী ২-৩ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১৫ তারিখের পর থেকে অর্থাৎ পয়লা বৈশাখের পর থেকে দহন আরও বাড়বে। ৪০ ডিগ্রির উপরে পৌঁছে যাবে শহরের তাপমাত্রা। এবং সেটা বেশ কয়েকদিন থাকবে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

জেলায় তাপপ্রবাহের সতর্কতা

জেলায় তাপপ্রবাহের সতর্কতা

কলকাতার তাপমাত্রা একদিকে যেমন ৪০ ডিগ্রির উপরে উঠে যাবে। সেরকম দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা চড়তে শুরু করেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৈশাখের শুরুতেই তাপমাত্রা চড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবং ১৫ তারিখের পরেই পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এপ্রিল মাসের প্রথমেও হালকা বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা। দার্জিলিং জেলার সান্দাকফুতেও তুষারপাত হয়েছে। কিন্তু এপ্রিল মাসে আর ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এপ্রিল মাস জুড়ে শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। তার সঙ্গে তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টির আশা নেই

বৃষ্টির আশা নেই

মার্চ মাস জুড়ে বেশ মনোরম আবহাওয়া ছিল। মাঝে মাঝেই ঝড়বৃষ্টিতে তেমন গরম বোঝা যায়নি। কিন্তু এপ্রিল মাস শুরু হতেও তাপমাত্রা চড়তে শুরু করেছে। এপ্রিলের প্রথম থেকেই গরম জানান দিতে শুরু করেছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই গরমে জেরবার দশা রাজ্যবাসীর। সকাল ১০টাতেই মনে হচ্ছে দুপুর হয়ে গিয়েছে। এমনই পরিস্থিতি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+