Weather news: বইছে ঠাণ্ডা বাতাস শহরের তাপমাত্রা আজও ৭ ডিগ্রি বেশি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস
Weather news: বইছে ঠাণ্ডা বাতাস শহরের তাপমাত্রা আজও ৭ ডিগ্রি বেশি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস
উত্তর ভারত জুড়ে বইছে শৈত্য প্রবাহ। কিন্তু কলকাতা শহরে শীতের দেখা নেই। বুধবার থেকে পারদ পতনের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। কিন্তু আজও তাপমাত্রা স্বাভাভিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি রয়েছে। যদিও হাওয়া বইছে হু হু করে। কিন্তু পারদ পতনের তেমন ইঙ্গিত এখনও মেলেনি। তবে উত্তর ভারত জুড়ে শুরু হয়ে গিয়েছে তুষারপাত।

পারদ আজও উর্ধ্বমুখী
বুধবার থেকে বদলে যাবে আবহাওয়া। এমনই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। কিন্তু তা ঘটল কই। আজও তাপমাত্রা ৭ ডিগ্রি বেশি। পারদ পতনের তেমন কোনও ইঙ্গিতই নেই। তবে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা ছিল। একটু বেলা হতে রোদ উঠেছে। কাজেই তেমন শীত অনুভূত হচ্ছে না শহরে। বছরের শেষবেলাতেউ উষ্ণতা রয়েছে শহরে।

তাপমাত্রা নামার পূর্বাভাস
এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন দিনে তাপমাত্রা হু হু করে নামবে। বুধবার থেকে আগামী তিনদিন তাপমাত্রা ৩ ডিগ্রি নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুধু কলকাতা শহর নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পারদ নিম্নমুখী হবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার দাপট বাড়বে রাজ্যে। তার জেরেই এই পারদ পতন শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরভারত জুড়ে শৈত্য প্রবাহ
এদিকে উত্তর ভারত জুড়ে বইছে শৈত্য প্রবাহ। রাজধানী দিল্লির তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল গত পরশু অর্থাৎ ২৫ ডিসেম্বরের দিন। বুধবারও শৈত্যপ্রবাহের কনকনে ঠাণ্ডা হাওয়া নিয়েই ঘুম ভেঙেছে রাজধানী দিল্লির। তাপমাত্রা নেমে গিয়েছে মুসৌরির থেকেও নীচে। আগামী কয়েকদিন রাজধানী দিল্লিতে এই শৈত্য প্রবাহ জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কলকাতা শহরের তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তুষার পাতের পূর্বাভাস
উত্তর ভারত জুড়ে যেমন একদিকে চলছে শৈত্য প্রবাহ ঠিক তেনই উত্তর ভারতের একাধিক রাজ্যে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন ভারী তুষারপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তর পূর্বের রাজ্য মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশেও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications