Weather news: ফের পারদ চড়বে ৪০ ডিগ্রি, মঙ্গলবার থেকেই আবহাওয়া বদলের বড় খবর শোনাল হাওয়া অফিস
একদিকে ঘূর্ণিঝড় মোখার চোখ রাঙানি। আরেকদিকে রাজ্যের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। ফের চড়বে রাজ্যের তাপামাত্রা এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ জেলার তাপমাত্রা ফের ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বদল হতে শুরু করবে। মঙ্গলবার থেকেই অস্বস্তিকর গরম বাড়বে। যদিও রাজ্যের কয়েকটি জেলায় এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম বাড়তে শুরু করেছে শহর কলকাতায়। সকালে মেঘলা আকাশ থাকছে। তারপরে বাড়ছে গরম। এবার আর শুষ্ক গরম নয় ভ্যাপসা গরম দেখা যাচ্ছে। তাপমাত্রা বাড়তে শুরু করেছে জেলায় জেলায়। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা আরো বাড়বে বলে পুূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা শহরের তাপমাত্রা ফের ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত কয়েকদিন ধরেই কলকাতা শহরের তাপমাত্রা চড়ছে। বাতাসে আর্দ্রতা বজায় থাকায় তাপমাত্রার পারদ তেমন না চড়লেও অস্বস্তিকর আবহাওয়া দেখা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতা বজায় রয়েছে। সেকারণে অস্বস্তিকর আবহাওয়া বেশি দেখা গিয়েছে।
সামনেই আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মোখা। কোন দিকে সেটি এগোতে শুরু করবে তা নিয়ে এখনও ধন্ধে রয়েছেন আবহাওয়াহবিদরা। তবে জেলার তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামীকাল থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। আবারও সেই শুষ্ক আবহাওয়া ফিরতে চলেছে।
বাঁকুড়া, পুরুলিয়া, জাড়গ্রাম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত চড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তাপপ্রবাহের এখনই তেমন কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি চলবে। তবে দুই দিনাজপুর এবং মালদহে আপাতত বৃষ্টির কোনও সম্বাবনা নেই। উল্টে চড়বে তাপমাত্রার পারদ।
এদিকে ঘূর্ণিঝড় মোখার উপরেও নজর রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। এখনও তেমন ভাবে রূপ নেয়নি ঘূর্ণাবর্তটি। বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণাবর্তটি রূপ নিতে শুরু করবে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সেটি বাংলাদেশ এবং মায়ানমারের দিকে চলে যাবে। তার তেমন কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপরে পড়বে না।












Click it and Unblock the Notifications