Weather Update: বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি ছুঁইছুঁই! তিন দিনের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের
Weather Alert: রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ফের ৪০ ছুঁইছুঁই। সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহে সেই তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
কলকাতা ছাড়াও রাজ্যের যেসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা সাঁইত্রিশ ডিগ্রি কিংবা তার আশপাশে ঘোরা ফেরা করছে তার মধ্যে রয়েছে, মেদিনীপুর, বাঁকুড়া, শ্রীনিকেতন, বহরমপুর, পানাগড়, আসনসোল, পুরুলিয়া ও মালদহ। এর মধ্যে পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। তবে তার মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোনও কোনও জায়গায়। এই তিন জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় গরম ও অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে।
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, মঙ্গলবার ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে চলেছে।
কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৬.৮ (২৬.৫)
দমদম (২৬)
দিঘা ২৫.৬ (২৩.৬)
মেদিনীপুর ২৫.৫ (২৩.৬)
কৃষ্ণনগর ২৫.২ (২৫)
বাঁকুড়া ২৪.২ (২১.২)
শ্রীনিকেতন ২৩.৪ (২০.৮)
বহরমপুর ২৬.৪ (২৫.৬)
বর্ধমান ২৪ (২২)
পানাগড় ২৪.৭ (২১.৯)
আসানসোল ২৫.২ (২৩.৫)
পুরুলিয়া ২০.৫ (১৯.১)
দার্জিলিং ১২.২ (১১.৮)
কালিম্পং ১৮.৪ (১৫.৬)
কোচবিহার ২১.২ (২০.৭)
মালদহ ২৬.৪ (২৫.১)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩৬.৯)
দমদম
দিঘা (৩৬)
মেদিনীপুর (৩৭.৪)
কৃষ্ণনগর (৩৬)
বাঁকুড়া (৩৮.৭)
শ্রীনিকেতন (৩৬.৪)
বহরমপুর (৩৬.৪)
বর্ধমান (৩৬)
পানাগড় (৩৯.৪)
আসানসোল (৩৮.৫)
পুরুলিয়া (৩৭.৭)
দার্জিলিং (২০)
কালিম্পং (২৪.৮)
কোচবিহার (৩৪)
মালদহ (৩৭.৪)












Click it and Unblock the Notifications