ঘন্টায় ৭০ কিমি বেগে কালবৈশাখীর সঙ্গে ৭ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

রাজ্য জুড়ে ফের কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের। পাঁচ জেলায় ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৬০-৭০ কিমি। সাত জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। যে কারণে আবহাওয়া দফতরের তরফে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২৫ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হতে পারে শিলাবৃষ্টি।

একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ মে শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ মে বৃহস্পতিবার সকালের মধ্যে পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাত-সহ ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উল্লিখিত জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি।

একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ মে শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রপাত-সহ ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা আপাতত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর বুধবার বিকেলে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমেছে। ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকেল থেকে ২ ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২২.৩ (২৮.৭)
বহরমপুর ২৫.২ (২৭.২)
বাঁকুড়া ২২.৭ (২৮)
বর্ধমান ১৯.৮ (২৬.২)
কোচবিহার ২১.৬ (২৪.৬)
দার্জিলিং ১৩.৪ (১৫.২)
কালিম্পং ১৬.৩ ( ১৭)
দিঘা ২৮ (২৮.৮)
কলকাতা ২৪.৫ (২৯.৩)
দমদম ২৩.২ (২৯)
কৃষ্ণনগর ২৫.২ (২৭.৮)
মালদহ ২১.২ (২৬.৩)
মেদিনীপুর ২৩.৬ (২৭.৬)
শিলিগুড়ি ২২.৪ (২৭.১)
শ্রীনিকেতন ২২ (২৮)
সুন্দরবন ২৬.৫ (২৭)

একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৮.৪)
বহরমপুর (৩৬)
বাঁকুড়া (৪০.২)
বর্ধমান (৩৮)
কোচবিহার (৩২.৫)
দার্জিলিং (২১)
কালিম্পং (২৪.২)
দিঘা (৩৭)
কলকাতা (৩৭.৫)
দমদম (৩৮.৫)
কৃষ্ণনগর ( ৩৭.২)
মালদহ (৩৩.৫)
মেদিনীপুর (৪০)
শিলিগুড়ি (৩৪.৪)
শ্রীনিকেতন (৩৭.৫)
সুন্দরবন (৩৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+