West Bengal Weather: ফের ঘূর্ণাবূর্তের ভ্রুকুটি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সকাল থেকে ঝলমলে আকাশ। কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের তিন জেলা এবং উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
সোমবার মৌসুমী বায়ু পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশের বাকি অংশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা, নর্থ ইন্টেরিয়র কর্নাটকের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের বেশিরভাগ এবং এবং আরব সাগরের মধ্যভাগ থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু।
এদিকে তেলেঙ্গানা এবং সন্নিহিত উপকূল অন্ধ্রপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-দক্ষিণ একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications