২৭ জুন থেকে ৩ জুলাই উত্তরবঙ্গে হতে পারে অতিপ্রবল বৃষ্টি, কবে কোন জেলায় হলুদ ও কমলা সতর্কবার্তা

বৃষ্টি-দুর্যোগ এবারে উত্তরবঙ্গে (north bengal)। প্রায় একসপ্তাহ সময়ের মধ্যে অতি প্রবল বৃষ্টির সঙ্গে নদীগুলিতে জলস্তর বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি। পাশাপাশি বলা হয়েছে পাহাড়ি এলাকায় ভ

বৃষ্টি-দুর্যোগ এবারে উত্তরবঙ্গে (north bengal)। প্রায় একসপ্তাহ সময়ের মধ্যে অতি প্রবল বৃষ্টির সঙ্গে নদীগুলিতে জলস্তর বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি। পাশাপাশি বলা হয়েছে পাহাড়ি এলাকায় ভূমি ধসের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) সতর্কবার্তা। এছাড়াও জেলাগুলির জন্য হলুদ (yellow) ও কমলা (orange) সতর্কবার্তাও জারি করা হয়েছে।

 ২৭ জুন হলুদ সতর্কতা

২৭ জুন হলুদ সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৭ জুন রবিবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি (৭-১১ সেমি) বৃষ্টি হতে পারে। এর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 ২৮ জুন হলুদ সতর্কতা

২৮ জুন হলুদ সতর্কতা

২৮ জুন সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭-২০ সেমি) সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং-এ। এদিনের জন্যও হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

২৯ জুন কমলা সতর্কতা

২৯ জুন কমলা সতর্কতা

২৯ জুন মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার কোথাও কোথাও। এরজন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

 ৩০ জুন কমলা সতর্কতা

৩০ জুন কমলা সতর্কতা

৩০ জুন বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায়। এছাড়াও অতিপ্রবল (২০ সেমির বেশি) বৃষ্টি হতে পারে কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়। এদিনই ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এর জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

১ ও ২ জুলাই কমলা সতর্কবার্তা

১ ও ২ জুলাই কমলা সতর্কবার্তা

১ ও ২ জুলাই অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী সঙ্গে কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দ্ওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়াও এদিন ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই দুদিনের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

৩ জুলাই কমলা সতর্কবার্তা

৩ জুলাই কমলা সতর্কবার্তা

আবহাওয়া দফতের তরফ থেকে ৩ জুলাই শনিবারের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+