শ্রাবণেও অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে না, হাপিত্যেশ করে বসে থাকা নিম্নচাপের জন্য

আষাঢ় কেটেছে, শ্রাবণেরও অর্ধেক দিন অতিবাহিত প্রায়। কিন্তু বাংলায় বর্ষা কোথায়। শুক্র-শনি যদিও বা ছিঁটেফোঁটা বৃষ্টির দেখা মিলল, রবিবার শুধুই মেঘ-রৌদ্রের খেলা।

আষাঢ় কেটেছে, শ্রাবণেরও অর্ধেক দিন অতিবাহিত প্রায়। কিন্তু বাংলায় বর্ষা কোথায়। শুক্র-শনি যদিও বা ছিঁটেফোঁটা বৃষ্টির দেখা মিলল, রবিবার শুধুই মেঘ-রৌদ্রের খেলা। মাঝেমধ্যে দু-এক পশল বৃষ্টি হতে পারে, এটুকুই যা। এখন বর্ষার জন্য হাপিত্যেশ করে বসে থাকা ছাড়া উপায় নেই। ভরসা শুধু একটা নিম্নচাপ অক্ষরেখা।

শ্রাবণেও অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে না, হাপিত্যেশ করে বসে থাকা নিম্নচাপের জন্য

হাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা বিকানের থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। তার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা ভাসতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। ৩১ জুলাই পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

আবহবিদরা জানিয়েছে, ৩১ জুলাইয়ের পর আরও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নচেৎ এখন বৃষ্টির দেখা সেভাবে মিলবে না, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শ্রাবণেও বৃষ্টির দেখা না মেলায় চাষিদের মাথায় হাত পড়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বৃষ্টি হবে বিক্ষিপ্ত। কোথায় কোথাও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+