সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রি, নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রি। তাপমাত্রা আরও বৃদ্ধির ব্যাপারে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বলা হয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় শুকনো গরমের স্পেল শুরু হতে চলেছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ এপ্রিল রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ এপ্রিল সোমবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ এপ্রিল সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা দিন পাঁচেকের মধ্যে আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে আগামী ১১ থেকে ১৫ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এবারের এই গরমের স্পেল স্থায়ী হতে চলেছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ১০ এপ্রিল পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ১১ থেকে ১৫ এপ্রিলের মধ্যে সেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.২)
বহরমপুর (২২.৪)
বাঁকুড়া (২৪)
বর্ধমান (২২)
কোচবিহার (২০.১)
দার্জিলিং (৯.৬)
কালিম্পং (১২.৩)
দিঘা (২৬)
কলকাতা (২৭.৭)
দমদম (২৬.৭)
কৃষ্ণনগর (২১.২)
মালদহ (২৩.৯)
মেদিনীপুর (২৫.১)
শিলিগুড়ি (২১)
শ্রীনিকেতন (২১.১)
সুন্দরবন (২৭)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.৮)
বহরমপুর (৩৫.৬)
বাঁকুড়া (৩৯)
বর্ধমান (৩৮)
কোচবিহার (৩২.৬)
দার্জিলিং (১৯.৪)
কালিম্পং (২৪)
দিঘা (৩৪.৮)
কলকাতা (৩৬.৫)
দমদম (৩৬.৯)
কৃষ্ণনগর (৩৭.৪)
মালদহ (৩৭)
মেদিনীপুর (৩৬.২)
শিলিগুড়ি (৩৪.৬)
শ্রীনিকেতন (৩৭.৯)
সুন্দরবন (৩৪)












Click it and Unblock the Notifications