Weather News: সোমবার থেকে শুকনো গরম! চৈত্রের শেষে তপ্ত বাংলার আবহাওয়ার পূর্বাভাস
বাংলা ক্যালেন্ডারে চৈত্রের শেষ লগ্ন চলছে। তপ্ত হতে শুরু করেছে বাংলার আবহাওয়া। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ এপ্রিল শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ এপ্রিল রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন সমতল এলাকার দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ এপ্রিল শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা দিন পাঁচেকের মধ্যে ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কোনও কোনও জায়গায় দিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যেতে পারে বলবে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে আপাতত ৯ এপ্রিলের মধ্যে একদফা তাপমাত্রা বাডডবে। তারপরে দশ থেকে চোদ্দোই এপ্রিলের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। এর ফলে কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩.২ (২০)
বহরমপুর ২২.৪ (২১.৪)
বাঁকুড়া ২৪ (২২.৩)
বর্ধমান ২২ (২৩.২)
কোচবিহার ২০.১ (১৯.৬)
দার্জিলিং ৯.৬ (৯.৮)
কালিম্পং ১২.৩ (১২)
দিঘা ২৬ (২৪.৯)
কলকাতা ২৭.৭ (২৬.২)
দমদম ২৬.৭ (২৫)
কৃষ্ণনগর ২১.২ (২১)
মালদহ ২৩.৯ (২২.৯)
মেদিনীপুর ২৫.১ (২৪.১)
শিলিগুড়ি ২১ (২৩.৫)
শ্রীনিকেতন ২১.১ (২৫.৫)
সুন্দরবন ২৭ (২৩)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৬.৬)
বহরমপুর (৩৫.৬)
বাঁকুড়া (৩৮.৩)
বর্ধমান (৩৭.৫)
কোচবিহার (৩১.৯)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (২৩.৫)
দিঘা (৩৫.৭ )
কলকাতা (৩৬.৫)
দমদম (৩৬.৫)
কৃষ্ণনগর (৩৬.৬)
মালদহ (৩৭)
মেদিনীপুর (৩৬.৪)
শিলিগুড়ি (৩৩.২)
শ্রীনিকেতন (৩৭)
সুন্দরবন (৩১.৫)












Click it and Unblock the Notifications