রাত বাড়তেই দাপট ঝড়ের, গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগ

রাত যত বেড়েছে, বেড়েছে ঝড়ের প্রকোপ। অতি গভীর নিম্নচাপের জেরে রক্ষে নেই কলকাতা ও কলকাতা শহরতলির জেলাগুলিরও।

রাত যত বেড়েছে, বেড়েছে ঝড়ের প্রকোপ। অতি গভীর নিম্নচাপের জেরে রক্ষে নেই কলকাতা ও কলকাতা শহরতলির জেলাগুলিরও। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, বাংলার উপকূলবর্তী এলাকায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে শক্তিশালী নিম্নচাপের জেরে। গভীর নিম্নচাপের প্রভাবে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই কলকাতা ও শহরতলিতেও ঝড় ও বৃষ্টির প্রকোপ বাড়ল।

নিম্নচাপ যেন মিনি সাইক্লোনের রূপ নিয়েছে

নিম্নচাপ যেন মিনি সাইক্লোনের রূপ নিয়েছে

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ মিনি সাইক্লোনের রূপ নিয়েছে এবার। শুধু স্বল্পক্ষণ সমুদ্রে ছিল বলে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি। এবারের নিম্নচাপ অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে উপকূলবর্তী এলাকায় সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অতি গভীর এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে ঝড় হয়ে তাণ্ডব চালিয়েছে। তার সঙ্গে ছিল বৃষ্টির দাপটও।

বঙ্গোপসাগর থেকে বয়ে আনা জলীয়বাষ্পের কারণে বৃষ্টি হবে

বঙ্গোপসাগর থেকে বয়ে আনা জলীয়বাষ্পের কারণে বৃষ্টি হবে

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের অভিমুখ ছিল সরাসরি বাংলার উপকূল। স্থলভাগে তা ঢুকে পশ্চিম অভিমুখে বয়ে গিয়েছে। তা ক্রমে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। কলকাতার পশ্চিম দিকে থেকে নিম্নচাপটি ধেয়ে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে বয়ে আনা জলীয়বাষ্পের কারণে বৃষ্টি হবে কলকাতা ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে।

যত রাত বেড়েছে ততই দুর্যোগ ঘনিয়ে এসেছে গাঙ্গেয় বঙ্গে

যত রাত বেড়েছে ততই দুর্যোগ ঘনিয়ে এসেছে গাঙ্গেয় বঙ্গে

মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই বৃষ্টি শুরু হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। যত রাত বেড়েছে ততই দুর্যোগ ঘনিয়ে এসেছে। সাগর থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের দাপট ছিল যথেষ্ট। কলকাতা তার অদূরেই ফলে। বাদ যায়নি কলকাতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জেলাগুলি অর্থাৎ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির দাপট ছিল। ঝড়-বৃষ্টির সবথেকে দাপট ছিল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায়।

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হয়েও দাপট দেখাল, তা বেনজির

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হয়েও দাপট দেখাল, তা বেনজির

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে ঢুকে হলদিয়া সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তা ক্রমে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। আবহবিদরা বলছেন, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হয়েও যেভাবে দাপট দেখাল, তা বেনজির। সমুদ্র থেকে তড়িঘড়ি স্থলভাগে ঢুকে যাওয়াতেই রক্ষে বলে মনে করছে আবহাওয়া দফতর। তা না হলে আবারও সরাসরি ঘূর্ণিঝড়ের মুখে পড়তে হত বাংলাকে।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বৃষ্টি

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বৃষ্টি

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কলকাতা ও কলকাতা শহরতলির জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় গুলাবের পিছু পিছু এই গভীর নিম্নচাপ যেভাবে বাংলার স্থলভাগে হানা দিয়েছে, তাতে আম্ফান-ইয়াসের স্মৃতিও ফিরে এসেছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। সমুদ্র এদিন ছিল উত্তাল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও উত্তাল হয়েছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থায় দুর্যোগের প্রভাব আটকাতে সমর্থ হয়েছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+