Weather Forecast West Bengal: ভালোবাসার সকালে শিহরণ জাগাচ্ছে ঠান্ডা হাওয়া! ধেয়ে আসছে প্রবল বৃষ্টি
Weather Forecast West Bengal: ফের আবহাওয়ায় বড় বদল! এক ধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রা। তিন থেকে একেবারে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা বাংলায় নেমে গিয়েছে। একই সঙ্গে বইছে উত্তরে হাওয়া। ফলে ভালোবাসার দিনে সকাল থেকে ঠান্ডা হাওয়া শিহরণ জাগাচ্ছে। একেবারে শীতের আমেজ। কিন্তু হঠাত করে কেন এমন আবহাওয়ায় বদল?
কতদিন স্থায়ী থাকবে এমন ঠান্ডা? এক নজরে জেনে নিন কি বলছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে রইল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসও (Weather Forecast West Bengal)।

Weather Forecast West Bengal: এক ধাক্কায় নামল পারদ
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এবার তেমন ঠান্ডার দেখা নেই। জাঁকিয়ে শীত উপভোগ করেনি বাংলার মানুষ। গত কয়েকদিন হু হু করে চড়ছিল তাপমাত্রার পারদ। রীতিমত ফ্যান চালাতে হচ্ছিল। এই অবস্থায় হঠাত আবহাওয়ায় বড় বদল। আজ শুক্রবার দক্ষিণের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসেরও কম। আলিপুর হাওয়া অফিস (Weather Forecast West Bengal) বলছে, সপ্তাহন্তে শীতের আমেজ থাকবে। সমস্ত জেলাতেই তাপমাত্রা কিছুটা নামবে। দক্ষিণবঙ্গের মানুষ উপভোগ করবেন ঠান্ডা। তবে বেশিদিন নয়, আগামী সপ্তাহের শুরু থেকে আবারও বাড়বে তাপমাত্রা।
Weather Forecast West Bengal: বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
শুধু পারদ নামবে তাই নয়, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস (Weather Forecast West Bengal) ৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে একেবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কার কথা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
Weather Forecast West Bengal: কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?
দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়েই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও এদিন কমেছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। আগামিকাল শনিবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। একই সঙ্গে কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Weather Forecast West Bengal)।
Weather Forecast West Bengal: উত্তরের আবহাওয়া একনজরে?
উত্তরের একাধিক জেলাতে ঠান্ডা আবহাওয়া। হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস আছে। আর তা দার্জিলিং পারব্য অঞ্চলে হতে পারে বলে পূর্বাভাস।












Click it and Unblock the Notifications