বঙ্গোপসাগরের ওপর ফের ঘূর্ণাবর্ত, কী বলছে আবহাওয়া দফতর

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি এখনও বায়ুমণ্ডলের ওপরের স্তরে থাকায়, তার সক্রিয়তা নিয়ে এখনও নিশ্চিত নয় হাওয়া অফিস। এটি কিছুটা নিচে নামলে তার সম্পর্কে বলা যাবে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি এখনও বায়ুমণ্ডলের ওপরের স্তরে থাকায়, তার সক্রিয়তা নিয়ে এখনও নিশ্চিত নয় আলিপুর আবহাওয়া দফতর। এটি কিছুটা নিচে নামলে তার প্রভাব সম্পর্কে কিছু বলা যাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

বর্ষাকালে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার ঘূর্ণাবর্তগুলি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়। সেই নিম্নচাপ থেকেই ভারী বৃষ্টি। সম্প্রতি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হয়। যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা।

বঙ্গোপসাগরের ওপর ফের ঘূর্ণাবর্ত, কী বলছে আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমি অক্ষরেখার একটা অংশ উত্তরবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত থাকায় দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+