অবশেষে স্বস্তির খবর, তপ্ত বঙ্গে শুক্রবার থেকেই আবহাওয়া বদলের খবর শোনাল হাওয়া অফিস

দহনে তপ্ত বঙ্গে বৃৃষ্টির সুখবর শোনাল হাওয়া অফিস। অবশেষে আসছেন তিনি। কবে একটু বৃষ্টির ফোঁটা পড়বে তার অপেক্ষায় চাতক পাখি হয়ে রয়েছে বঙ্গভূমি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তবে ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মালদাহ এবং দুই দিনাজপুরেও তাপপ্রবাহ চলবে। এছাড় উত্তরবঙ্গের একাধিক রাজ্যে তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত অবশ্য তেমন সুরাহার কোনও আশা নেই।

weather

আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। সোমবার যেখানকার তাপমাত্রা সর্বাধিক আকার নিয়েছিল তার মধ্যে দমদম ৪১ ডিগ্রি। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরকেও ছাড়িয়ে গিয়েছে দমদম। এতটাই তাপমাত্রা চড়েছে এখানে। রাজ্যের কোথাও আপাতত তেমন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।

এদিকে এই তীব্র দহন জ্বালার মাঝেই ২২ এপ্রিল থেকে আবহাওয়া বদলের সুখবর শুনিয়েছ আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২২ এপ্রিল থেকে কলকাতা সহ গোটা রাজ্যেই তাপপ্রবাহ কমবে। এবং তাপমাত্রার দাপটও কমবে। অর্থাৎ ৪১ ডিগ্রি থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

weather

এদিকে তাপমাত্রার পারদ চড়েছে পাহাড়েও। সেখানেও টেবিল ফ্যান চালিয়ে রাখছেন পাহাড়বাসী। এর আগে কখনও এতটা গরম অনুভূত হয়নি পাহাড়ে। উত্তরবঙ্গে তিন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তারমধ্যে মালদহ এবং দুই দিনাজপুরে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। কিন্তু বাকি জেলা গুলিতে তাপপ্রবাহ না হলেও তাপপ্রবাহের মত পরিস্থিতি হবে।

সোমবার দুপুর পর্যন্ত যে আবহাওয়া রেকর্ড হয়েছে তাতে সর্বাধিক তাপমাত্রা শ্রীনিকেতনের। সেখানকার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। তারপরেই রয়েছে দমদম। সেখানে তাপমাত্রা ৪১ ডিগ্রির উপরে। ক্যানিংয়ের তাপমাত্রাও ৪২ িডগ্রিতে পৌঁছে গিয়েছে। কাজেই আগামী ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। ডায়মন্ড হারবারে ৩৮.৬ দিঘায় ৩৮ এবং কৃষ্ণনগরে ৪০.৮ শ্রীনিকেতনে ৪২.৩ ক্যানিং ৪০.৬ মোগরা ৪০ তখন দশমিক ছয় বালুরঘাট ৪০ ইত্যাদি ফলে বঙ্গের সব জেলাতেই কম বেশি তাপপ্রবাগের সতর্কতা জারি করা হয়েছে। ২১ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+