আগামী ৪৮ ঘণ্টায় ফের দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতর কী জানাচ্ছে

ফাল্গুনের রবিবাসরীয় রাত দেখেছে জোড়া কালবৈশাখীর তাণ্ডব। যে বিপর্যয়ের জেরে শহর কলকাতার একের পর এক রাস্তায় ভেঙে পড়েছে গাছ। বেশ কয়েকটি এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।

ফাল্গুনের রবিবাসরীয় রাত দেখেছে শহরে জোড়া কালবৈশাখীর তাণ্ডব। যে বিপর্যয়ের জেরে শহর কলকাতার একের পর এক রাস্তায় ভেঙে পড়েছে গাছ। বেশ কয়েকটি এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। শহর কলকাতা ছাড়িয়ে সুদূর জেলাতেও প্রায় একই অবস্থা। হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরও ঝড়ের তাণ্ডবে কার্যত বিধ্বস্ত। এদিকে আবহাওয়া দফতর আরও আশঙ্কার কথা শোনাচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টায় ফের দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতর কী জানাচ্ছে

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ ঘণ্টায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝাল সঙ্গে পূবালী হাওয়ার সংঘাতের জেরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হয় শহরের বিভিন্ন জায়গায়। আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আগামী ৪৮ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে , ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে, মৎসজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আগামী ৪৮ ঘণ্টায় ফের দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতর কী জানাচ্ছে

জানা গিয়েছে, এই কালবৈশাখীর প্রভাবে এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। কলকাতার পারদ ১৬.৮ ডিগ্রিতে গিয়ে দাঁড়িয়েছে। আকাশ বিভিন্ন জায়গায় এখনও মেঘলা। শহর থেকে মফস্বলের বহু এলাকায় গাছ পড়ে বিধ্বস্ত অবস্থা বহু রাস্তার। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে সাফাইয়ের কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+