নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে অন্ধ্র-ওড়িশা উপকূলে, হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে ওড়িশার পশ্চিম উপকূলে। এর ফলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

কলকাতা, ২৬ অক্টোবর : আরও শক্তিশালী হয়েছে 'ক্যান্ত'। আলোর উৎসবে সম্ভবত দুর্যোগের হাত থেকে রক্ষা পাচ্ছে বাংলা। কেননা আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে ওড়িশার পশ্চিম উপকূলে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সমুদ্র উপকূলে সেই কারণে সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি।

আপাতত আলোর উৎসবে বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে 'ক্যান্ত' আছড়ে পড়লে হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আলিপুর হাওয়া অফিস, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বুধবার থেকেই। সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। এই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত। কিন্তু শনিবার অর্থাৎ কালীপুজোর দিন আবহাওয়া শুকনো থাকবে বলেই জানিয়েছেন আবহবিদরা।

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে অন্ধ্র-ওড়িশা উপকূলে, হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে

মায়ানমার উপকূলে ধাক্কা খেয়ে 'ক্যান্ত' ফিরে আসায় আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল বাংলার আকাশে। বঙ্গোপসাগরে ঘণীভূত গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরতে থাকে। এখন ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপ।

ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তা। আগামী ২৯ অক্টোবর অর্থাৎ শনিবার কালীপুজো। আলোর উৎসব দীপাবলি। তার আগে বাংলার মানুষের কাছে খুশির বার্তা বয়ে আনল হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+