ফাল্গুনের শেষে মুখ ভার আকাশের! কী বলছে আবহাওয়া দফতর, দেখে নিন ভিডিও

উত্তর ওড়িশার ওপর ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের ঢোকার জেরে কলকাতার আকাশ মেঘলা। প্রভাব রাজ্যের পশ্চিমের একাধিক জেলাতেও। দুই এক জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

উত্তর ওড়িশার ওপর ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের ঢোকার জেরে কলকাতার আকাশ মেঘলা। প্রভাব রাজ্যের পশ্চিমের একাধিক জেলাতেও। দুই এক জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

ফাল্গুনের শেষে মুখ ভার আকাশের! কী বলছে আবহাওয়া দফতর

উত্তর ওড়িশার ওপর থাকা ঘূর্ণাবর্তের জেরে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ২ বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আকাশ মেঘলা। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় মেঘের আনাগোনা। বেশ কিছু জায়গায় বিকেলে দু-এক পশলা বৃষ্টিও হয়।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জলীয় বাষ্প এবং ঘূর্ণাবর্তের প্রভাবে স্থানীয়ভাবে বর্জ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা রয়েছে। দুই এক জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি-সহ একাধিক জায়গায় বৃষ্টি ও বর্জ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+