দুর্যোগের মেঘ বাংলার আকাশে, পুজো ভাসাতে আসরে অসুররূপী বৃষ্টি
কলকাতা, ৫ অক্টোবর : পুজোর আগে বাংলার আকাশে দুর্যোগের মেঘ। অসুররূপে আবির্ভাব হতে চলেছে বৃষ্টির। অন্তত আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই। পুজোর চারদিনই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
বিক্ষিপ্ত বৃষ্টি তো চলবেই, সেইসঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।আলিপুর হাওয়া অফিসের আবহবিদরা ধারণা, এবার পুজোয় অসুর হয়ে বৃষ্টি মাটি করে দিতে পারে পুরো আনন্দটাই। চতুর্থীর দিনই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরে। দক্ষিণবঙ্গে এদিন প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে বেশ কিছু অঞ্চলে।

দুর্গাপুরে ঝড়ের দাপটে ভেঙে পড়েছে দুর্গামণ্ডপের গেট। দুর্গাপুরে নবারুণ সঙ্ঘ ও ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেলে ব্যাপক ক্ষতি হয়েছে। হুগলির একাংশেও প্রবল ঝড়-বৃষ্টি হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই এদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল।
এখন দর্শনার্থীদের একটাই চিন্তা, উৎসবের আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া ৷
পুজোর প্ল্যানিংয়ে জল ঢালতে তেড়েফুঁড়ে শেষ ইনিংসে ব্যাটিং করার প্রস্ততি নিচ্ছে বর্ষাও ৷ বুধবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবেই এই বৃষ্টি হবে৷ আবহাওয়াবিদদের মতে, ১৫ অক্টোবর বিদায় নেবে বর্ষা৷ এই বৃষ্টি তার আগে কামড় বসিয়ে যাবে। নিম্নচাপের জেরে পুজোয় দুর্ভোগে পড়বেন বঙ্গবাসী। মাটি হয়ে যাবে পুজোর আনন্দ।












Click it and Unblock the Notifications