শনি ও রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, হতে পারে ভারী বৃষ্টি
শনি ও রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হতে পারে ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা। রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। তাপমাত্রা বেশ কিছুটা নেমে গেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তিন ডিগ্রি নীচে ছিল ২৩.৬ ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি নীচে ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ।
আজ উত্তরবঙ্গের কুচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।দক্ষিণবঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কোথায় শিলা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি।
আগামীকাল দক্ষিণবঙ্গের কালবৈশাখীর সম্ভাবনা এবং বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যজুড়ে। সোম মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।
বিহারে একটি ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত যেটা ঝাড়খন্ড ছত্রিশগড়ের উপর দিয়ে গেছে। এর প্রভাবেই সাগর থেকে জলীয়বাষ্প ঢুকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে।
বুধ বৃহস্পতিবার নাগাদ আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।












Click it and Unblock the Notifications