আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামছে কবে! আবহাওয়া পূর্বাভাস কোন বার্তা দিল

হাঁসফাঁস করা গরমে আকাশ মেঘে মুখ ভার করলেও সেভাবে স্বস্তির বর্ষা এখনও উপভোগ করতে পারেননি দক্ষিণবঙ্গের বাসিন্দারা। মাঝে সাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে আকাঙ্খিত স্বস্তি ফিরে পাওয়া যায়নি।

হাঁসফাঁস করা গরমে আকাশ মেঘে মুখ ভার করলেও সেভাবে স্বস্তির বর্ষা এখনও উপভোগ করতে পারেননি দক্ষিণবঙ্গের বাসিন্দারা। মাঝে সাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে আকাঙ্খিত স্বস্তি ফিরে পাওয়া যায়নি। তবে এবার আশার বাণী শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অগাস্টের দ্বিতীয় সপ্তাবে শহরের আবহাওয়া কেমন থাকবে , একনজরে দেখে নেওয়া যাক।

ভিজবে শহর

ভিজবে শহর

আগামী ২ থেকে ৩ দিন বাড়ি থেকে বের হওয়ার আগে ছাতা নিতে ভুলবেন না যদি আপনি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন ! কারণ আলিপুর আবহাওয়া দফতরের মতে আগামী কয়েক দিন ব্যাপক বৃষ্টিপাত শুরু হতে চলেছে শহর জুড়ে। আগামী ২-৩ দিন ভারী বৃষ্টিপাত হতে চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরে নিম্নচাপ

প্রসঙ্গত উত্তর বঙ্গোপসাগরেল একটি নিম্চাপ তৈরি হয়েছে। ফলে আগামী ৬ ও ৭ অগাস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিন আর্দ্রতার পরিমাণ বাতাসে বেশি রকম থাকবে । তাতেত অস্বস্তির পরিমাণ বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা সহ , দুই মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়াতে ব্যাপক ঝড় বৃষ্টি আগামী সপ্তাহের শুরু থেকেই হবে বলে জানা গিয়েছে। রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। তবে সপ্তাহের শুরুতে তা ভারী মাত্রা নেবে বলে দাবি আবহাওয়া দফতরের। তবে তাপমাত্রার পরিবর্তন তেমনভাবে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+