মহানবমীতে বৃষ্টির সতর্কতা জারি বাংলার ৩ জেলায়! পুজোর আনন্দে 'জল'ঢেলে কোন বার্তা আবহাওয়ার
নবমীর রাত প্রত্যেক বাঙালিই মনে প্রাণে আটকে রাখতে চান। নবমীর নিশি চলে যেতেই বিদায়ের সুর যেন আকাশে বাতাসে ধ্বনিত হয়। দশমীর আগে তাই চুটিয়ে ঠাকুর দেখাই ধ্যানজ্ঞান হয়ে ওঠে উৎসবমুখর মানুষের। তবে , ২০১৯ সালে বাংলার উৎসবের মেজাজে 'জল' ঢেলে বৃষ্টি-অসুর নিয়ে এসেছে দুর্যোগের বার্তা।

নবমীর বৃষ্টি
নবমীর দিন বাংলার তিন জেলার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, নদিয়া, দ:২৪ পরগনায় জারি হয়েছে বৃষ্টির সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাংলার এই ৩ জেলায় হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

দশমীতেও বৃষ্টি!
আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এবছরের দশমীর আনন্দও সম্ভবত 'মাটি' করতে চলেছে বৃষ্টির দাপট। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে দশমীর দিনও বজ্রবিদ্যপুৎ সহ বৃষ্টিপাত হবে।

ঘূর্ণাবর্তের জের
জানা গিয়েছে, নবমী ও দশমীতে ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক বৃষ্টিপাত হতে চলেছে গোটা দক্ষিণবঙ্গে। ঠাকুর দেখা থেকে পুজোর প্রেম, খাওয়া দাওয়া, আনন্দ উৎসবের মাঝে তাল কাটতে ক্রমেই শক্তি বাড়িয়ে নিচ্ছে বৃষ্টি-অসুর।












Click it and Unblock the Notifications