ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা! কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, একনজরে
ঘূর্ণাবর্তের জেরে সতর্কতা দুর্যোগের! কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, একনজরে
উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপ পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওা দফতর। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আবার জেলাওয়াড়ি লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। পাহাড়ে ধস নামার সম্ভাবনাও রয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক কোন জেলার আবহাওয়ার চিত্র কেমন

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেইমতো উত্তরবঙ্গের জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা থাকবে আবাওয়া।

কলকাতার আবহাওয়া
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার কয়েকটি জায়গায় বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শহরে।

বর্ধমানের আবহাওয়া
এদিন বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ কয়েকটি জায়গায় বৃষ্টি হবে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আসানসোলের আবহাওয়া
আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

শিলিগুড়ির আবহাওয়া
শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে।

মালদহের লআবহাওয়া
মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, জেলার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহবিদরা।

হাওয়া অফিসের সতর্কতা
ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সতর্কতা জারি করে বলা হয়েছে, পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে জারি হয়েছে কমলা সতর্কতা।

পাহাড়ে ধস নামার আশঙ্কা
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনিবার পর্যন্ত এমনি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ে ধস নামার আশঙ্কার প্রবল বলে জানিয়েছে হাওয়া অফিস। কয়েকদিন আগেই বৃষ্টির জেরে ধস নেমে দুর্ঘটনা ঘটেছে কালিম্পংয়ে।












Click it and Unblock the Notifications