শনিবার কেমন থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া?
কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রী । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুর এ বৃষ্টি হয়েছে ২১.১ মিলিমিটার।

আসাম ও উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুটি ঘূর্ণাবর্তের প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি রাজ্যে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগরে এটি আগামী ২৪ ঘণ্টায় সরে যাবে আন্দামান সাগর। পরবর্তী ৪৮ ঘন্টায় আরো শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।ক্রমশ শক্তিশালী হয়ে এটি উত্তরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৫-৬ মে পর্যন্ত। এখনো এটি ঘূর্ণিঝড় হবে কিনা তা সম্পর্কে নিশ্চিত করে বলতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে এর অভিমুখ পরবর্তীতে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ৭০ কিলোমিটার ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবেশ করতে পারে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে।
আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে। বেশি বৃষ্টি হবে নিকোবর আইল্যান্ডে। ৫ ই মে পর্যন্ত এর কোন সরাসরি প্রভাব পড়বে না আমাদের রাজ্যে।












Click it and Unblock the Notifications