Weather Update: বৃষ্টিতে ভেস্তে যাবে না তো ১৫ অগাস্টের ছুটি? কী বলছে হাওয়া অফিস?

মেঘলা আকাশ। মাঝে মধ্যেই ঝরছে বৃষ্টি। বুধবার সকালে অবশ্য একটু রোদের দেখা মিলেছে। কিন্তু দিনভর কি রোদ থাকবে? এই নিয়ে গ্রিন সিগনাল দিতে পারেনি হাওয়া অফিস। উল্টে রেড সিগনালই দিয়েছে। অর্থাৎ শ্রাবণের শেষে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বাংলাজুড়ে দুর্যোগের আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বেশ কিছু জেলায় আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শ্রাবণের শেষেও বর্ষা ভাল করেই জানান দিয়ে যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বর্ষণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Weather Update

বর্ষার প্রথম থেকেই ভারী বৃষ্টিতে জেরবার হয়েছে উত্তরবঙ্গ। পাহাড়ি জেলা গুলিতে অতি বর্ষণে ধস নেমেছে। রাস্তা বন্ধ হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থেকে কালিম্পং-কার্শিয়াং। তিস্তার জল হু হু করে বেড়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল কয়েকদিন আগেও। শ্রাবণের শেষেও একটা বড় দুর্যোগ অপেক্ষা করে রয়েছে উত্তরবঙ্গের জন্য।

আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামীকাল ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে বৃষ্টি থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গ। দক্ষিণের জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ ১৫ অগাস্টে ছুটিতে যাঁরা পুজোর বাজার শুরু করবেন ভেবেছিলেন তাঁদের সে আশায় জল ঢালতে পারে বর্ষা।

বৃহস্পতিবারের পরে শুক্রবারেও জারি থাকবে বর্ষণ। সেদিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ছাডাও বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কাজেই পর পর ২ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+