স্বস্তির বৃষ্টিতে আপাত শান্ত দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও কালবৈশাখীর ভ্রুকুটি

রোদ নেই। গরমও কম। আকাশে মেঘ রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিনও বিকেলে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

বুধবারের বৃষ্টিতে স্বস্তি মিলল দক্ষিণবঙ্গে। তবে সেই সঙ্গে অস্বস্তিও জুটেছে গ্রামবাংলায়। কালবৈশাখীর জেরে গাছ পড়ে অনেক রাস্তাঘাটই বন্ধ। বিদ্যুতের তার ছিঁড়ে বিপর্যস্ত পরিষেবা। তবে বৃহস্পতিবার সকাল থেকেই মনোরম আবহাওয়া স্বস্তি দিয়েছে। রোদ নেই। গরমও কম। আকাশে মেঘ রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিনও বিকেলে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

বুধবার সন্ধ্যার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা ও শহরতলির জেলগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মুষলধারে নামে বৃষ্টি। এই বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতিও হয় ব্যাপক। অনেক ঘর-বাড়ির ক্ষতি হয়েছে। ভেঙেছে বিদ্যুতের খুঁটি, গাছপালা উপড়ে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পরিষেবা স্বাভাবিক করতে তৎপর প্রশাসন।

স্বস্তির বৃষ্টিতে আপাত শান্ত দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও কালবৈশাখীর ভ্রুকুটি

বেশ কয়েকদিন ধরে তীব্র দবদাহে মানুষ হাঁসফাঁস করছিলেন। একটু শান্তির জন্য বৃষ্টির কাতর প্রার্থনা করছিলেন দক্ষিণবঙ্গবাসী। বুধবার রাতে তা সুদে-আসলে মিটিয়ে দিয়েছে প্রকৃতি। ঝড়ৃবৃষ্টির পর থেকেই আবহওয়া স্বস্তিদায়ক হয়ে যায়। বেশ ঠান্ডা অনুভূত হতে থাকে। ফলে অনেকদিন পর রাতে স্বস্তির ঘুম হয়েছে আমবাঙালির।

আবহাওয়া অফিস জানিয়েছে এদিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হবে। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি, সর্বনিম্ন ২৮ ডিগ্রি।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+