সোমবার রোদের আভা দেখা গিয়েছে, বৃষ্টি কতটা ভোগাবে বাংলাকে!

আজ সোমবার কেমন থাকবে আবহাওয়া? পুজোর মুখে বৃষ্টির পরিস্থিতি কেমন? তাই নিয়ে প্রশ্ন রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কতটা সমস্যায় ফেলবে বৃষ্টি? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এদিন কিছুটা আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের মূলত চারটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

গতকাল রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপরে মেঘের আস্তরণ ছিল। ঘূর্ণাবর্তের কারণে বিক্ষিপ্তভাবে মাঝারি ও ভারী বৃষ্টি হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সোমবার সকাল থেকে পরিস্থিতি বদল হতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। এই বার্তা দিয়েছে হাওয়া অফিস।

durga puja

দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর। এই চার জেলায় বৃষ্টির সম্ভাবনা সোমবার থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

সোমবার সকাল থেকেই রোদের আভা দেখতে পাওয়া যায়। শুরুতে মেঘের আস্তরণ ছিল দক্ষিণবঙ্গের আকাশে। বেলা বাড়লে সূর্যের আলো ফুটতে শুরু করে। ১১ টার পর থেকে রীতিমতো সূর্যের তেজ দেখতে পাওয়া যায়। শরতের মেঘমুক্ত নীল আকাশ দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই।

কলকাতায় আবহাওয়ার যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গিয়েছে। মেঘমুক্ত কলকাতার আকাশ। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মেঘ সরে যেতেই রোদে তেজ বাড়তে শুরু করেছে। আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ঘাম হবে শহরের মানুষের। এই কথা জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির কি উন্নতি হবে? সেই প্রশ্ন থাকছেই৷ পার্বত্য অঞ্চলে মাঝারি বৃষ্টির থাকছে। তুলনামূলকভাবে বৃষ্টি কম হবে নীচের অংশের জেলাগুলিতে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। তবে নতুন করে কোনও সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+