Weather forecast for Bengal: ঘূর্ণাবর্তের অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের
অবশেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জারি হল ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ভারত থেকে শুরু করে পশ্চিম ভারত, দক্ষিণ ভারত এমনকী উত্তরবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতেও বর্ষণ ভয়াবহ রূপ নিয়েছিল। এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা বয়েছে, গাঙ্গের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গে এবার ভারী বর্ষণ হবে। সেজন্য দুদিনের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারই ভূ-ভাগে প্রবেশ করেছে ঘূর্ণাবর্ত। সেই সিস্টেমের কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে।

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তের রূপ নিয়ে ওড়িশা, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। তার জেরে ওড়িশা, ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উপকূলবর্তী এলাকায় ঝোড় হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওড়িশা ও অন্ধ্র উপকূলে ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকা ও আন্দামান সাগরেও এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫৫ কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করবে।

হাওয়া অফিসের পূর্বাভাস, এই ঘূর্ণাবর্তের জেরে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্তমান, বীরভূম, মু্র্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার থেকেই আবহাওয়া বৃষ্টিমুখ হবে। তবে শনিবার থেকে মাঝারি ও ভারী বৃষ্টির স্বাদ পাবে দক্ষিণবঙ্গ। এ বছর পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোনও ভারী বৃষ্টি হয়নি। বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। এর ফলে খরিফ চাষে বিস্তর সমস্যা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications