Weather Forecast: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে, সতর্কতা জারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণচত হতে পারে বঙ্গোপসাগরে। সেই কারমে আলিপুর হাওয়া অফিসের তরফে থেকে সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে সতর্কতা জারি করে জানানো হয়েছে, উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সাবধান করে দেওয়া হয়েছে।
বহু প্রতীক্ষিত বৃষ্টির দেখা মিলেছে বঙ্গে। বর্ষা এবার বিলম্বিত। তবে নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দুদিন হল। এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই জানিয়েছেন আবহবিদরা।

একদিকে নিম্নচাপ অবস্থান করছে, অন্যদিকে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটতে চলেছে। দুয়ের ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ধারা বর্ষিত হবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, তা সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে অবস্থান করছে।
ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে থাকা ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিলে তা গঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। বর্ষা বিলম্বিত হলেও সেই ঘাটতি মিটিয়ে দিতে পারে এই বৃষ্টি, যদি ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার জেরে সাগরে ঝোড়ো হাওয়া বইবে। তা ঝড়েও পরিণত হতে পারে।
নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। এ জন্য ২৫ ও ২৬ জুন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এছাড়া উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার উপকূলবর্তী জেলাগুলিসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে।

আবহাওয়া বিজ্ঞানী অনুপকুমার পাল জানিয়েছন, রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে আগামী ৭২ ঘণ্টায়। জানানো হয়ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে রাজ্যের উপকূলের জেলায় তার প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিসের তরফে আরো জানানো হয়েছে, বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। আরও প্রায় ২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
তিনি আরো জানান, ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী ২৪ ঘন্টার মধ্যেই। এর প্রভাবে উপকুলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি বাড়বে।












Click it and Unblock the Notifications