Heavy Rain Alert: অপেক্ষা করছে আরও প্রবল দুর্যোগ! উত্তাল হবে সমুদ্র, বইবে প্রবল ঝোড়ো হাওয়া
Heavy Rain Alert: শুক্রবার দুপুরের পর থেকেই ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটতে পারে! শুরু হয় বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস সত্যি করেই বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। গোটা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এমনকি শনিবার সকালেও ছবিটা বদলায়নি। লাগাতার বৃষ্টি হয়ে চলেছে।
শহর এবং শহরতলি তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে। এর ফলে ইতিমধ্যে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। তবে এখনই দুর্যোগের হাত থেকে মুক্তি মিলছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Alert) দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।

একদিকে নিম্নচাপ অন্যদিকে বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আর এর প্রভাবেই মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী দক্ষিণবঙ্গে চলবে বলেও জানানো হয়েছে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
এছাড়াও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলাতেও।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মধ্য মায়ানমারের ঘুনাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপ এলাকা তৈরি করবে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়।
এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রোহতক এরপর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে রাঁচি বাঁকুড়া এবং ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এর প্রভাবেই ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, যারা মাছ ধরতে বেরিয়েছেন তাঁদের দ্রুত ফেরত আসার কথাও বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications