দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা! অগাস্টে আবহাওয়ার গতিবিধি কেমন চলবে বাংলায়

মাঝে মাঝে বৃষ্টিতে স্বস্তি মিললেও কলকাতা ও তার আশেপাশের এলাকাতে ভ্যাপসা গরম আরও দমবদ্ধ করে তুলছে। আবাহাওয়ার খেয়াল খুশির জেরে জুলাইয়ের শেষে রীতিমতো নভিশ্বাস উঠতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষের । তবে অগাস্টের শুরু থেকে আবহাওয়ার গতিবিধি পাল্টাবে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।

নিম্নচাপ আসন্ন!

নিম্নচাপ আসন্ন!

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ফের একবার নিম্নচাপ রাজ্যে আস্ফালন ফেলতে চলেছে। অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই বর্ষার মরশুমে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি!

দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি!

অগাস্টের প্রথম থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জের ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় পড়বে বলে মনে করা হচ্ছে। যার জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে আবহাওয়া দফতেরর পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা

দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা

দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল নিম্নচাপ ও ঘূর্ণাবত অগাস্টের প্রথম সপ্তাহেই আসন্ন। এদিকে, জল বাড়াতে থাকায় সেই সময় বহু বাঁধ খুলে দেওয়ার আশঙ্কা থাকছে। আর তার জেরে দক্ষিণবঙ্গের বহু এলাকায় বৃষ্টি এতটাই বাড়বে, যে তাতে
বন্যার আশঙ্কা থেকে যাবে।

 নিম্নচাপের গতিবিধি

নিম্নচাপের গতিবিধি

পূর্বাভাস বলছে, অগাস্টের শুরুতেই পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা ক্রমশ শক্তি সঞ্চয় করে নিম্নচাপের পথে এগোতে পারে। পরে উত্তর পশ্চিম দিকে এই ঘূর্ণাবর্ত অগ্রসর হবে। যার ফলে পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+