পশ্চিমী ঝঞ্ঝার গ্রাসে শীত, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
পশ্চিমী ঝঞ্ঝার গ্রাসে শীত, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
পিঠে পরব মিটতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। পশ্চিমী ঝঞ্ঝার কোপে আপাতত শীতে কামড় কিছুটা কমবে দক্ষিণ বঙ্গে এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী তিন দিন উত্তর বঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের জেলা গুলিতে কুয়াশা বাড়বে। নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে কুয়াশার দাপট বাড়বে। বৃষ্টি না হলেও কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা কমবে। আজ কলকাতার তামপাত্রা বেড়েছে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেড়ে হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ থেকেই দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার েথকে সিকিমেও বৃষ্টি হবে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার জেরে তাপমাত্রার পারদ নামবে উত্তর বঙ্গে।












Click it and Unblock the Notifications