বাংলায় শীতের সঙ্গে চলবে বৃষ্টিরও! তিন দিন জেলায় জেলায় বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দফতরের

ভরা শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগের ওপরে আসার কারণে ১৬ থেকে ১৮ জানুয়ারির মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৬ জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। ঠিক পরের দিন অর্থাৎ ১৭ জানুয়ারি বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখানেই শেষ নয় ১৮ জানুয়ারি বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Winter

১৬ জানুয়ারি মঙ্গলবার উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিং জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এরপর ১৭ ও ১৮ জানুয়ারি অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সতর্কবর্তায় আবহাওয়া দফতর জানিয়েছে এই বৃষ্টির ফলে মাঠে থাকা ফসল ও সবজির ক্ষতি হতে পারে। সেই কারণে যেসব ফসল পরিপক্ক হয়ে গিয়েছে, তা ১৬ জানুয়ারির আগেই মাঠ থেকে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

জানুয়ারির শুরুতে শীতের খরা কাটিয়ে ১২ জানুয়ারি থেকে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী চারদিন এই পরিস্থিতি বজায় থাকবে। তবে পশ্চিমী ঝঞ্ঝা যে শীতের কাটা হয়ে দাঁড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+