পুজোর মুখে বর্ষণের ভ্রুকুটি! বাংলার পাঁচ জেলায় হতে পারে ভারী বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের
পুজোর মুখে বর্ষণের ভ্রুকুটি! বাংলার পাঁচ জেলায় হতে পারে ভারী বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের
পুজোর মুখে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ২৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

যেসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী যেসব জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, তার মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব রাজস্থান, পূর্ব উত্তর প্রদেশ, দিল্লি, পশ্চিম মধ্যপ্রদেশ। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশাতেও। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৩
বহরমপুর ২৫.৬
বাঁকুড়া ২৫.৩
বর্ধমান ২৩.৬
কোচবিহার ২৫.৬
দার্জিলিং ১৫.৬
দিঘা ২৬.৮
কলকাতা ২৭.২
দমদম ২৭
কৃষ্ণনগর ২৬.২
মালদহ ২৬.৪
মেদিনীপুর ২৬.৬
শিলিগুড়ি ২৫.২
শ্রীনিকেতন ২৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩)
বহরমপুর (৩৪.২)
বাঁকুড়া (৩৩)
বর্ধমান (৩২)
কোচবিহার (৩৩.৪)
দার্জিলিং (২২.৮)
দিঘা (৩৪.৫)
কলকাতা (৩৪.৭)
দমদম (৩৪.১)
কৃষ্ণনগর (৩২.৪)
মালদহ (৩৪)
মেদিনীপুর (৩২.৭)
শিলিগুড়ি (৩৫.৪)
শ্রীনিকেতন (৩৩.৬)












Click it and Unblock the Notifications