সাগরে সক্রিয় নিম্নচাপ, ৪ দিন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা! লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের
এখনও পর্যন্ত একাধিকবার উত্তরবঙ্গে (North Bengal) টানা বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গ (South Bengal) তার সম্মুখীন হয়নি। অন্যদিকে আবহাওয়াবিদরা বারে বারেই বলেছেন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয় বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ
এখনও পর্যন্ত একাধিকবার উত্তরবঙ্গে (North Bengal) টানা বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গ (South Bengal) তার সম্মুখীন হয়নি। অন্যদিকে আবহাওয়াবিদরা বারে বারেই বলেছেন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয় বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ (Low pressure) সক্রিয় হলেই। এক্ষেত্রে ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয় হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) অফিস। যে কারণে পরপর ৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া বার্তায় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আরও সক্রিয় হয়ে পরবর্তী ৪৮ ঘন্টায় পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে। যা অন্ধ্রপ্রদেশের উত্তরে এবং ওড়িশার দক্ষিণ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১০ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১০ সেপ্টেম্বর শনিবার থেকে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
- আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, ১০ সেপ্টেম্বর শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায়।
- ১১ সেপ্টেম্বর রবিবার এবং ১২ সেপ্টেম্বর সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম , নদিয়া ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
- ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মালদহ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায়।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলা ও ওড়িশার উপকূলে ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় ৪৫ কিমি বেগে। সেই কারণে মৎস্যজীবীদের ১০ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদেরকে ৯ সেপ্টেম্বরের বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

সম্ভাব্য প্রভাব এবং সতর্কতা মূলক ব্যবস্থা
- আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, এই বৃষ্টিতে পুরসভা কিংবা কর্পোরেশনের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।
- মাঠে থাকা ফসলেরও ক্ষতি হতে পারে।
- ভারী বৃষ্টিতে দৃশ্যমানতাও কমে যেতে পারে।
- সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে মাঠে জমে যাওয়া জল বের করে দিতে হবে।
- এই সময়ে ফসলে সার দেওয়া যাবে না।
- বজ্রপাতের সময় পাকা জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করতে হবে।
- পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার দিঘা, মন্দারমনি এবং সাগরে পর্যটকদের কার্যকলাপের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications