একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা-ঘূর্ণাবর্ত-নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৮ জেলার জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের

সকাল থেকে আকাশ মেঘলা। দিনের শুরুতে রয়েছে অস্বস্তি আবহাওয়ার (weather) পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও ৯ অগাস্ট মঙ্গলবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছেআলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ

সকাল থেকে আকাশ মেঘলা। দিনের শুরুতে রয়েছে অস্বস্তি আবহাওয়ার (weather) পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও ৯ অগাস্ট মঙ্গলবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টির জন্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরির প্রয়োজন, তা হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নয়

উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নয়

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সকালে জলপাইগুড়ি-আলিপুরদুয়ারের কোথাও কোথাও বৃষ্টি হলেও আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ অগাস্ট সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলারই কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই বজ্রবিদ্যুত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশিতাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে

৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

মৌসুমী অক্ষরেখার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত

মৌসুমী অক্ষরেখার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা, গুনা, জব্বলপুর, ঝাড়সুগুদা, বালাসোর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে।

নিম্নচাপ তৈরির সম্ভাবনা

নিম্নচাপ তৈরির সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পরবর্তী সময়ে তা আরও শক্তি বাড়াবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
যার জেরে ৯ অগাস্ট মঙ্গলবার থেকে ১১ অগাস্ট বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৯ অগাস্ট পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ১০ অগাস্ট বুধবার বৃষ্টিপাত আরও বাড়তে পারে।
ওই দিন দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতার কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই সময়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কতা

মৎস্যজীবীদের প্রতি সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করে বলা হয়েছে, নিম্নচাপ তৈরির কারণে সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে। তাই ৮ অগাস্ট থেকে ১১ অগাস্টের মধ্যে তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।অন্যদিকে যাঁরা মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদেরকে ৭ অগাস্টের মধ্যে ফেরতে আসতে বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৬)
বহরমপুর
বাঁকুড়া (২৫.৪)
বর্ধমান (২৪.৮)
কোচবিহার
দার্জিলিং (১৭)
দিঘা (২৬.৬)
কলকাতা (২৭)
দমদম (২৭)
কৃষ্ণনগর (২৭.৪)
মালদহ (২৭.৪)
মেদিনীপুর (২৭.৬)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (২৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+