নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে! লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে! লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

নিম্নচাপ (Low Pressure) নিয়ে যতটা গর্জন করা হল, বর্ষণ ততটা হল না। ফল দক্ষিণবঙ্গে বর্ষার অভাব রয়েই গেল। আবহাওয়া (Weather) দফতরের তরফে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপের প্রভাবে কলকাতা ছাড়াও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 ক্রমেই শক্তি হারাচ্ছে নিম্নচাপ

ক্রমেই শক্তি হারাচ্ছে নিম্নচাপ

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিন সকালে ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করেছে। ভুবনেশ্বর থেকে এর অবস্থান ছিল ৭০ কিমি উত্তর-উত্তর-পশ্চিমে।

পরবর্তী সময়ে তা ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই তা শক্তি হারাবে এবং ১০ অগাস্ট তা ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করবে।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, ১১ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারেষ এর মধ্যে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়ার সতর্কবার্তা

আবহাওয়ার সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, ৯ অগাস্ট মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে।
১০ অগাস্ট ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায়।
১১ অগাস্ট ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায়।

ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, ১০ অগাস্টের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০-৫০
কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কলকাতা ও হাওড়ায় এই দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে।

 মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করে বলা হয়েছে, ১১ অগাস্ট পর্যন্ত তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। কলকাতা বন্দরে সতর্কতা মূলক তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পর্যটন স্থানগুলিতে পর্যটকদের গতিবিধিতে বিধিনিষেধের কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+