বাংলার উপকূলের দিকে নিম্নচাপ! ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী-অতিভারী বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়া দফতরের কমলা সতর্কতা
সকালের দিকে অস্বস্তির আবহাওয়া থাকলেও দুপুরের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জায়গায় হাল্কা বৃষ্টি হয়। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নিম্নচাপের কারণে ১১ সে
সকালের দিকে অস্বস্তির আবহাওয়া থাকলেও দুপুরের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জায়গায় হাল্কা বৃষ্টি হয়। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নিম্নচাপের কারণে ১১ সেপ্টেম্বর রবিবার ও ১২ সেপ্টেম্বর সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি (Rain) হতে পারে। যার জন্য কমলা সতর্কতা (Orange Warning) জারি করা হয়েছে।

নিম্নচাপের অবস্থান
এদিন দুপুরে দেওয়া আবহাওয়ার বার্তার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে. নিম্নচাপটি পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে অবস্থান করছে। যা শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় তা ওই উপকূলের এলাকা অতিক্রম করবে। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১৩ সেপ্টেম্বরের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস ও সতর্কতা
- আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ওই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- আবহাওয়া দফতরের তরফে ১০ সেপ্টেম্বর অর্থাৎ শনিবারের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
- ১১ সেপ্টেম্বর, রবিবারের জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা হিসেবে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওইদিনেই কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
- ১২ সেপ্টেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ওইদিনই কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ার কোনও কোনও জায়গায়।

ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে ১৩ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি এবং তা বাংলার উপকূলের দিকে অগ্রসর হওয়ার কারণে সমুদ্র উত্তাল হতে পারে। ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলার উপকূলে। যে কারণে ১৩ সেপ্টেম্বরের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications