শিলাবৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাত-ঝোড়ো হাওয়া! বাংলা জুড়ে আবহাওয়া দফতরের সতর্কতা জারি

উত্তরবঙ্গ থেকে একটি অক্ষরেখা বিহার-ঝাড়খণ্ডের ওপর দিয়ে উত্তর ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। যে কারণে রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী কয়েকদিন, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া সক্রিয় থাকবে। প্রতিদিনই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া

শনিবার ছাড়াও রবিবার এবং সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের মতো জেলায় শিলাবৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেো কারণে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিন দিনের বিভিন্ন সময়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঘন্টায় ৪০ -৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হয়।

আবহাওয়া

উত্তরবঙ্গে শনিবার এবং রবিবার শিলার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায়। ৩ মে পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। তবে রবিবারে জন্য উত্তরবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট দারি করা হয়েছে।

আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় এদিন সামান্য বৃষ্টি হয়েছে। রবিবার থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন অস্বস্তির আবহাওয়া থাকলেও, রবিবার বিকেলে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার নাগাদ মেঘ বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে। যার ফলে তাপমাত্রা খানিক কমতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+