সোমবার থেকেই ভিজবে শহর, শুক্রবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের কথা শোনাল হাওয়া অফিস

সোমবার থেকেই ভিজবে শহর, শুক্রবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের কথা শোনাল হাওয়া অফিস

এপ্রিলে আর হল না। মে মাসের শুরুতেই ভিজবে শহর। দহনজ্বালা থেকে মুক্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই শহরের আবহাওয়ার বড় পরিবর্তন হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনি এবং রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতা শহর এবং সংলগ্ন জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত শহরে তাপপ্রবাহ জারি থাকবে।

বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ

বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ

এখনই গরম থেকে রেহাই নেই। বৃহস্পতিবার পর্যন্ত তাপ প্রবাহ জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস দিয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে গরম হাওয়ার দাপট। গতকালের মত আজও শহরের তাপমাত্রা অতিরিক্ত বেড়েছে। সকাল ৯টা বাজতে না বাজতেই চাঁদি ফাটা গরমে নােজহাল দশা শহরবাসীর।

জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা

জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা

জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ৮ জেলায় তার প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিমবর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় তাপ প্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। গরম হাওয়ার ঝলসানিতেই কাটাতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কোথাও কোথাও তারমাত্রার পারদ ৪২ ডিগ্রিও পার করে গিয়েছে।

শুক্রবার থেকে হাওয়া বদলের ইঙ্গিত

শুক্রবার থেকে হাওয়া বদলের ইঙ্গিত

আলিপুর আবহাওয়া দফতর এরই মাঝে আবার স্বস্তির খবর শুনিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কোনও হেরফের না হলেও শুক্রবার থেকে নাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে। শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতেই অনেকটা স্বস্তি পেয়েছেন রাজ্য বাসী। তবে এখনও ২ দিন এই গরমের দাপট সহ্য করতে হবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াসে।

কলকাতায় কবে বৃষ্টি

কলকাতায় কবে বৃষ্টি

এপ্রিল মাসে কলকাতায় আর বৃষ্টির দেখা মিলবে না। মে মােসর প্রথ সপ্তাহেই শহরে বৃষ্টি হতে পারে। এমনই আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতায় বৃষ্টি হলে কিছুটা অন্তত রেহাই পাবেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমের কারণে স্কুলের গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+