গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত! মঙ্গলবার কি তাপমাত্রা পৌঁছবে ৪১ ডিগ্রিতে, একনজরে জেলাগুলির আবহাওয়া
ঊর্ধমুখী তাপমাত্রায় তপ্ত বাংলা। বেলা গড়াতেই অস্বস্তির আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দিন পাঁচেকে এই তাপমাত্রা আরও বাড়বে। জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্দ এবং সংলগ্ন এলাকার ওপরে এবং অসম এবং সংলগ্ন এলাকার ওপরে দু-দুটি ঘুর্ণাবর্ত অবস্থান করছে। তবে তার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানাতে পারেনি আবহাওয়া দফতর।

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমতল এলাকার দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলিসয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা ঘন্টা অর্থাৎ ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির ওপরে। কোথাও কোথাও তা ৪০ ডিগ্রিও ছাড়িয়ে গিয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৮ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪.১)
বহরমপুর (২২)
বাঁকুড়া (২৫.৪)
বর্ধমান (২৫.২)
কোচবিহার (২০.৪)
দার্জিলিং (১১.৪)
কালিম্পং (১৩)
দিঘা
কলকাতা (২৭.৫)
দমদম
কৃষ্ণনগর (২২.৬)
মালদহ (২৫.৫)
মেদিনীপুর
শিলিগুড়ি (২১.৬)
শ্রীনিকেতন (২৩.১)
সুন্দরবন
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৮.৩)
বহরমপুর (৩৭.৪)
বাঁকুড়া (৩৯.৮)
বর্ধমান (৩৯.৮)
কোচবিহার (৩৫.১)
দার্জিলিং (২১.২)
কালিম্পং (২৬)
দিঘা
কলকাতা (৩৭.৪)
দমদম
কৃষ্ণনগর (৩৮.৮)
মালদহ (৩৮.৬)
মেদিনীপুর
শিলিগুড়ি (৩৭.১)
শ্রীনিকেতন (৩৯.১)
সুন্দরবন












Click it and Unblock the Notifications