বাড়বে তাপমাত্রা, সরস্বতী পুজোর দিন ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
Weather Alert: সকালের দিকে কুয়াশা থাকলেও দিন বাড়তেই আকাশ পরিষ্কার। আবহাওয়া দফতর এবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি মঙ্গলবারের পরে সরস্বতী পুজোর দিন অর্থাৎ বুধবারেও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের চার দিনে সমতল এলাকার তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
মঙ্গলবার নাগাদ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বুধবার সরস্বতী পুজোর দিন মালদহ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সন্দেশখালি কাণ্ডে উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূলের! শেখ শাহজাহান ও শিবু হাজরাকে নিয়ে প্রশ্ন
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.১)
বহরমপুর (২২.২)
বাঁকুড়া (২৫.৪)
বর্ধমান (২৬)
কোচবিহার (২৫)
দার্জিলিং (১৩.৬)
কালিম্পং (১৪)
দিঘা (২৫.৮)
কলকাতা (২৪.৬)
দমদম (২৪.৫)
কৃষ্ণনগর (২৪)
মালদহ (২৪)
মেদিনীপুর (২৫.৭)
পুরুলিয়া
শিলিগুড়ি (২৬.৪)
শ্রীনিকেতন (২৪)
সুন্দরবন (২৫.৫)












Click it and Unblock the Notifications