রাতের মধ্যেই বাংলার ন'টি জেলায় বৃষ্টির পূর্বাভাস, পরপর দু'দিন বাড়বে বারিধারা! শীত কি বিদায়,কী বলছে হাওয়া অফিস
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ এদিন বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। এদিন থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত শীত বিদায় না হলেও ফের আগের জায়গায় শীত ফিরে যাবে না বলে মনে করছেন আবহাবিদরা।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। এরপর বৃহস্পতি ও শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রার এক থেকে দু'ডিগ্রি বৃদ্ধি পেতে পারে. তবে তার পরের তিন দিন এই তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ওইদিন সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি তৈরি হতে পারে বৃহস্পতিবারেও। শুক্রবার পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম ছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এই সময়ের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
ঊর্ধ্বমুখী পারদ, তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস! কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া, একনজরে
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩.৬
বহরমপুর ১২.৬ (১২)
বাঁকুড়া ১২.৬
বর্ধমান ১৪ (১২)
কোচবিহার ৯.৬ (৭.৯)
দার্জিলিং ৩ (৩.৮)
কালিম্পং ৯.৫ (৮.৮)
দিঘা ১৬.১
কলকাতা ১৬
দমদম ১৪.৮
কৃষ্ণনগর ১২.৬
মালদহ ১৩.৩ (১২.৩)
মেদিনীপুর ১৫
পুরুলিয়া ৮.১
শিলিগুড়ি ৯ (৭.২)
শ্রীনিকেতন ১২.৪
সুন্দরবন ১৪.৫ (১২.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৭.২)
বহরমপুর (২৩)
বাঁকুড়া (২৬.৫)
বর্ধমান (২৫)
কোচবিহার (২৫.২)
দার্জিলিং (১০.৪)
কালিম্পং (১৪.২)
দিঘা (২৬.৬)
কলকাতা (২৫.৪)
দমদম (২৬.৬)
কৃষ্ণনগর (২৩.২)
মালদহ (২৩.৫)
মেদিনীপুর (২৭)
পুরুলিয়া (২৪.৭)
শিলিগুড়ি (২৭.২)
শ্রীনিকেতন (২৪.২)
সুন্দরবন (২৪.৫)












Click it and Unblock the Notifications