Weather Alert: একধাক্কায় পাঁচ ডিগ্রি কমবে তাপমাত্রা, কনকনে ঠান্ডা কবে থেকে? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। বাংলায় এর সরাসরি কোনও প্রভাব না পড়লেও, সাত ডিসেম্বরেও আকাশ মেঘলা থাকবে। আটই ডিসেম্বর থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আট ডিসেম্বর রাত থেকে তাপমাত্রার পতন শুরু হবে।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, ১০ ডিসেম্বরের পরে কলকাতার তাপমাত্রা ফের কুড়ি ডিগ্রির নিচে নামবে। মেঘ সরে আকাশ পরিষ্কার হতেই উত্তর-পশ্চিমের হাওয়া বাড়বে এবং তাপমাত্রার পতন শুরু হবে। এই তাপমাত্রার পতন কয়েকদিন চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Weather Alert

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। অন্যদিকে দিনের তাপমাত্রাও আগামী দুদিন তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী দুদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। পাশাপাশি দিনের তাপমাত্রা আগামী দুদিন সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

জেলা সর্বোচ্চ তাপমাত্রা(০c)
আসানসোল ২১.৬
বহরমপুর ২৫
বাঁকুড়া ২২
বর্ধমান ২৮
কোচবিহার ২৮.৮
দার্জিলিং ১৬.৪
কালিম্পং ১৮
দিঘা ২৭.৪
কলকাতা ২৬.৪
দমদম -----------
কৃষ্ণনগর ২৫.২
মালদহ ২৫.২
মেদিনীপুর ২৪.৫
পুরুলিয়া ২২.৩
শিলিগুড়ি ----------
শ্রীনিকেতন ২৩.৩
সুন্দরবন ২৭
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+