চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা! উত্তরবঙ্গে টানা তিনদিন ও দক্ষিণবঙ্গে দু'দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Weather Alert: পারদ চড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলক ভাল। এরই মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা তিন দিন এবং দক্ষিণবঙ্গে টানা দু'দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের কারণে এই পরিস্থিতি।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য ও মঙ্গলবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather

বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার সবকটি জেলারই কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আপাতত দিন পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলির সমতল এলাকায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময় দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

বুধবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উল্লিখিত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এছাড়া সবকটি জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিন পাঁচেক রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩০) ১৬.৮ (১৬.৫)
বহরমপুর (২৮) ১৭ ( ১৬.৬)
বাঁকুড়া (৩০.৪) ১৬.৬ ( ১৪.১)
বর্ধমান (২৯) ১৭.৪ (১৭)
কোচবিহার (২৭.৫) ১০.৯ (১২)
দার্জিলিং (১২) ৪.৮ (৬.৫)
কালিম্পং (১৮.২) ১০.৫ (১৩.৩)
দিঘা (৩০.৭) ২২.৫ (২০.৩)
কলকাতা (২৯.২) ২২.২ (১৯.৬)
দমদম (৩০.৮) ২০.২ (১৮)
কৃষ্ণনগর (২৮.২) (১৬.৮)
মালদহ (২৮.৫) ১৭.১ (১৫.৯)
মেদিনীপুর (৩১.৫) ২২.৮ (১৯.৬)
পুরুলিয়া (২৯.৩) ১৩.১ (১১.১)
শিলিগুড়ি (২৯.২) ১২.৯ (১২)
শ্রীনিকেতন (২৮.১) ১৪.৮ (১৩.৪)
সুন্দরবন (২৮.৫) ১৮ ( ১৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+