Weather Alert: জাঁকিয়ে শীত কবে? বাংলার জেলাগুলির আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস
Weather Alert: উধাও জাঁকিয়ে শীত। ভোরের দিকে একটু ঠান্ডা থাকলেও, বেলা বাড়তেই কোনও কোনও ক্ষেত্রে শীতের পোশাক গায়ে থাকলে ঘর্মাক্ত পরিস্থিতি। আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়া আপাতত একই রকমের থাকবে।
এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচেক আবহাওয়ার পরিস্থিতি একই রকমের থাকবে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের ওপরে। যে কারণে এই পরিস্থিতি।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং-এর দু-একটি জায়গায় বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং-এর দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শুক্রবার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম রয়েছে। বাঁকুড়ায় ১৩.৬ ডিগ্রি। বর্ধমানে তাপমাত্রা এদিন ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় ১২.৫ ডিগ্রি, শ্রীনিকেতন ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.২
বহরমপুর ১৬.৬
বাঁকুড়া ১৩.৬
বর্ধমান ১৪.৮
কোচবিহার ১২.৫
দার্জিলিং ৬.৫
কালিম্পং ১১.৮
দিঘা ১৫.৬
কলকাতা ১৭.৪
কৃষ্ণনগর ১১.৬
মালদহ ১৭.৭
মেদিনীপুর ১৫.৬
পুরুলিয়া ১২.৫
শিলিগুড়ি ১২.১
শ্রীনিকেতন ১৪.২
সুন্দরবন ১৭.৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬)
বহরমপুর (২৫)
বাঁকুড়া (২৫.৬)
বর্ধমান (২৭)
কোচবিহার (২৭.৮)
দার্জিলিং (১৫.৪)
কালিম্পং (১৫.৫)
দিঘা (২৭.৯)
কলকাতা (২৬.৬)
কৃষ্ণনগর (২৪.৮)
মালদহ (২৬.৩)
মেদিনীপুর (২৬.৪)
পুরুলিয়া (২৭.৩)
শিলিগুড়ি (২৯.৮)
শ্রীনিকেতন (২৫.৮)
সুন্দরবন (২৭.৫)












Click it and Unblock the Notifications