Weather Alert: বড়দিনে ভিলেন হতে পারে জলীয় বাষ্প! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: সোমবারেও জাঁকিয়ে শীত রাজ্য জুড়ে। আকাশ ছিল পরিষ্কার। অন্য সব জায়গার মতোই তাপমাত্রার ফারাক দেখা গিয়েছে কলকাতার আলিপুর এবং দমদমে। আলিপুরে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, সেখানে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।

Weather Alert

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৭ ডিগ্রিতে, বাঁকুড়ায়। বর্ধমানে তাপমাত্রা এদিন ১১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গিয়েছে ১০.১ ডিগ্রিতে, শ্রীনিকেতন ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ১০ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের সময় ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে। বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া জলীয় বাষ্প ঠান্ডার আমেজে বাধা দিতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার তাপমাত্রা সেই সময় ১৬-১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৫.৫) ১২.৯ (১১.৭)
বহরমপুর (২৩.৬) ১৪.২ (১৪.৪)
বাঁকুড়া (২৫.৫) ১০.৭ (৯.৪)
বর্ধমান (২৫.৫) ১১ (১০)
কোচবিহার (২৭.১) ১০.৭ (১০.৭)
দার্জিলিং (১৪.২) ৫.২ (৫.৪)
কালিম্পং ( ১৪.৫) ৯.৩ (৯.৫)
দিঘা (২৭) ১২ (১১.৮)
কলকাতা (২৫.৩) ১৪.১ (১৩.৭)
কৃষ্ণনগর (২৩.৪) ১২ (১৪.৪)
মালদহ (২৪.৬) ১৪.৯ (১৫.১)
মেদিনীপুর (২৫) ১২.৬ ( ১২.৭)
পুরুলিয়া (২৫) ১০.১ ( ৮.৫)
শিলিগুড়ি (২৮.৩) ১০ (৯.৬)
শ্রীনিকেতন (২৪.৩) ১০.৬ (৯.৮)
সুন্দরবন (২৫) ১৪ (১৪)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+