Weather Alert: সূর্যের ঝলসানো তেজে বাংলায় ২ জনের মৃত্যু! আরও তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের

Weather Alert: বুধবার বিকেলে আবহাওয়া দফতর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য আপাতত রবিবার পর্যন্ত সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়া দফতরের তরফে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকলেও, পরবর্তী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে সাত ডিগ্রি বেশি থাকতে চলেছে।

Weather Alert

  • গরম ও অস্বস্তির আবহাওয়ায় মৃত্যু

এদিকে গত ২৪ ঘন্টায় দুজনের মৃত্যুর দাবি করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে কলকাতার দক্ষিণে সোনারপুরে, অন্যজনের কলকাতার উত্তরে বারাসতে। জানা গিয়েছে, সোনারপুরে বছর বাষট্টির এক মহিলা অটোতে যাওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁর মৃত্যু হয়। শাকিলা বিবি নামে ওই মহিলা পেয়ারাবাগান থেকে অটোতে উঠেছিলেন। তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং অটোতেই অজ্ঞান হয়ে পড়েন। অটোচালক তাঁকে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। এরপর ওই মহিলাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বারাসতের বামুনগাছিতে বছর পঞ্চাশের এক ব্যক্তি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা যান বলে জানা গিয়েছে।

  • দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা

বৃহস্পতিবার অর্থাৎ ১৮ এপ্রিল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে শুধু বৃহস্পতিবারেই নয়, শুক্রবার, শনিবার ও রবিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, সকাল ১১ থেকে বিকেল চারটের মধ্যে খুব দরকার না পড়লে বাইরে না বেরোতে। এই সময়ে হাল্কা কাপড়-জামা পড়তেও বলা হয়েছে। বেশি করে জল খেতে পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+