Weather Alert: বাংলায় শীতের কাঁটা ঘূর্ণাবর্ত! মঙ্গলবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন
Weather Alert: ভোর কিংবা রাতের দিকে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই তা উধাও। তবে এই শীতের আমেজেও বাধা পড়তে চলেছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ভিলেন হতে চলেছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত।
এর অভিমুখ আপাতত অন্ধ্রের দিকে হলেও, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। অর্থাৎ সপ্তাহের গোড়াতেই হাওয়া বদলের পূর্বাভাস। তবে নভেম্বরের শেষের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির সমতল এলাকার রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৭ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা।
২৯ নভেম্বর নাগাদ নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ২৬ ও ২৭ নভেম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ২৬-২৮ নভেম্বরের মধ্যে বিচ্ছিন্ন কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
এই সময় অর্থাৎ ২৮-২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৫৫ কিমি এবং দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৬৫ কিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| জেলা | সর্বোচ্চ তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৮.৬) |
| বহরমপুর | (২৭.৬) |
| বাঁকুড়া | (২৮.৭) |
| বর্ধমান | (৩০) |
| কোচবিহার | (৩০.১) |
| দার্জিলিং | (১৭.৬) |
| কালিম্পং | ( ২০) |
| দিঘা | (২৯.৭) |
| কলকাতা | (২৮) |
| দমদম | (২৮.৫) |
| কৃষ্ণনগর | (২৯.২) |
| মালদহ | (২৭.৪) |
| মেদিনীপুর | (২৯) |
| পুরুলিয়া | ----- |
| শিলিগুড়ি | (৩১.৬) |
| শ্রীনিকেতন | (২৮.৪) |
| সুন্দরবন | (২৯) |












Click it and Unblock the Notifications