রবিবারেই কি গরম থেকে আপাতত নিষ্কৃতি? বাংলার আবহাওয়া পরিবর্তনের বড় পূর্বাভাস
Weather Alert: শনিবার উত্তরবঙ্গের দুটি জেলা-সহ সতেরোটি জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এ বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি। তবে রাজ্য জুড়ে এই আবহাওয়া থেকে সাময়িক স্বস্তির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সোমবার, মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে এই একি পরিস্থিতি তৈরি হতে পারে। তুলনামূলক দমকা হাওয়া ও বৃষ্টি কম থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে।
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে অর্থাৎ বিকেল থেকে রাতের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
রবিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে অরেঞ্দ অ্যালার্টও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
এরপর সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকবে। আকাশ আংশিক মেঘলাও থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন থেকে চার দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫ (২৪)
বহরমপুর ২৭.২ (২৫.৬)
বাঁকুড়া ২৫.৪ (২৩.৩)
বর্ধমান ২৬ (২৪)
কোচবিহার ২২.৮ (১৭.৭)
দার্জিলিং ১১.৮(১১.৮)
কালিম্পং ১৩.৫ (১৮)
দিঘা ২৬.৪ (২৫.৬)
কলকাতা ২৮.৫ (২৮.১)
দমদম ২৮.১ (২৬.৭)
কৃষ্ণনগর ২৪.৬ (২১.৪)
মালদহ ২৬.১ (২৫.২)
মেদিনীপুর (২৫.৬)
পুরুলিয়া
শিলিগুড়ি ২৩.৬ (২০.২)
শ্রীনিকেতন ২৪.৬ (২১.৮)
সুন্দরবন ২৬.৫ (২৬.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪০)
বহরমপুর (৩৭.৪)
বাঁকুড়া (৪০.৫)
বর্ধমান (৩৮.৪)
কোচবিহার (৩০.৭)
দার্জিলিং (২১.৪)
কালিম্পং (২৪)
দিঘা (৩৫)
কলকাতা (৩৬.৭)
দমদম (৩৮.৩)
কৃষ্ণনগর (৩৮.২)
মালদহ (৩৮.৪)
মেদিনীপুর (৪০.৫)
পুরুলিয়া (৪১.৫)
শিলিগুড়ি (৩৩.৯)
শ্রীনিকেতন (৩৮.৪)
সুন্দরবন (৩৩)












Click it and Unblock the Notifications