বাংলার পনেরো জেলায় বজ্রপাত-সহ দমকা হাওয়ার পূর্বাভাস! অরেঞ্জ অ্যালার্ট জারি আবহাওয়া দফতরের
Weather Alert: দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মেঘলা আকাশ আবার কোথাও আকাশ পরিষ্কার। আবহাওয়া দফতর এদিন দক্ষিণবঙ্গের ছটি জেলায় বজ্রপাত-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। তবে উত্তরবঙ্গে তেমন কিছু হওয়ার পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
এছাড়া হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায় হাল্কা হৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন কিংবা রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।
এরপর শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া ওইদিন বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
শনিবার সমগ্র দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কেননা ওই দিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে।
বিকেলের দিকে কোনও কোনও জায়গায় আবার হাল্কা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৬) | ২২.১ ( ১৮.৯) |
| বহরমপুর | (৩৩) | |
| বাঁকুড়া | (৩৪.৮) | ২০.৯ (১৮.৩) |
| বর্ধমান | (৩৬) | ২২.৪ (২০.২) |
| কোচবিহার | (৩১.৪) | ১৫.৯ (১৫.১) |
| দার্জিলিং | (১৭.৪) | ৮.৪ (৭.৮) |
| কালিম্পং | (২০) | ১৪ (১৩.৩) |
| দিঘা | (৩২.৮) | ২০.৫ (২৪.৮) |
| কলকাতা | (৩২.৬) | ২৬.১ (২৫.৬) |
| দমদম | (৩৪.৪) | ২৬ (২৪.৪) |
| কৃষ্ণনগর | (৩৩.২) | (১৭.২) |
| মালদহ | (৩৪.২) | ২১.২ (২০.৩) |
| মেদিনীপুর | (৩৪.৪) | ২৪.১ |
| পুরুলিয়া | (৩৫.৬) | ১৯.১ |
| শিলিগুড়ি | (৩২.৭) | ১৭ ( ১৪.৬) |
| শ্রীনিকেতন | (৩৪.১) | ২১.৪ (১৮.৪) |
| সুন্দরবন | (৩১.৫) | ২১ (২২.৫) |












Click it and Unblock the Notifications